admin
প্রকাশিত: 3:21 PM, June 21, 2021
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ভিন্নমতাবলম্বী অধিকারকর্মী এবং শাসকগোষ্ঠীর সমালোচক আলা আল সিদ্দিক লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বৃটেনভিত্তিক অধিকার বিষয়ক অলাভজনক সংগঠন এএলকিউএসটি’র নির্বাহী পরিচালক ছিলেন। তার সংগঠন সংযুক্ত আরব আমিরাত ও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে অধিকতর স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে কাজ করে।
এএলকিউএসটি টুইটে বলেছে, ২০২১ সালের ১৯ শে জুন শনিবার নির্বাহী পরিচালক আলা আল সিদ্দিক আকস্মিক মারা গেছেন। তিনি এএলকিউএসটির সবার সম্মানীত ও প্রিয় ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা শোকার্ত। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।
উল্লেখ্য, আলা আল সিদ্দিকের পিতা মোহাম্মদ আল সিদ্দিকও একজন সুপরিচিত অধিকারকর্মী। ২০১৩ সাল থেকে তাকে আটকে রেখেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। সৌদি আরবের অধিকারকর্মী আবদুল্লাহ আল আওদা বলেছেন, আমিরাতের গবেষক ও সততা অবলম্বনকারী বোন, প্রফেসর আলা আল সিদ্দিক এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার পিতা মোহাম্মদ আল সিদ্দিক এ সময়ে আমিরাতের কুখ্যাত কারাগারে অবস্থান করছেন।
আলা ও তার স্বামী ২০১২ সাল থেকে কাতারে আশ্রয় প্রার্থনা করছেন। আত্মীয়দের সঙ্গে তারা সেখানে বসবাস করছিলেন। ২০১৮ সালে কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি বলেন যে, ২০১৫ সালে একজন রাজনৈতিক ভিন্নমতাবলম্বীর স্ত্রীকে নিয়ে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
ওই নারীকে আমিরাতের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একজন দূত পাঠায় আবুধাবি। কিন্তু কাতারের শাসক সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। যদিও বিষয়টি গোপন ছিল, পরে আল আরব পত্রিকার প্রধান সম্পাদক আবদুল্লাহ আল আতবাহ জানিয়েছেন ওই নারী অন্য কেউ নন। তিনি আলা। তাকে আমিরাত ফেরত পাঠানোর অনুরোধ করেছে।
ডিএসএস/২১/জুন/২০২১/ মাছুম চৌধুরী
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট