editor
প্রকাশিত: 5:34 PM, August 5, 2021
অনলাইন ডেস্ক
ঘুরে বেড়াচ্ছেন মৃত ব্যক্তি। করছেন কাজ-কর্ম। যাচ্ছেন হাট-বাজারে। পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সময়ও। শুনতে অবাক লাগলেও ঝিনাইদহ শহরের এক ব্যবসায়ীর সঙ্গে ঘটেছে এমন ঘটনা।
নির্বাচন কমিশনের ডাটাবেজে ৩ বছর আগে থেকে তিনি মৃত। করোনা মহামারিতে টিকার রেজিস্ট্রেশন করতে পারছেন না। যে কারণে নিতে পারছেন না টিকা। নিজেকে জীবিত প্রমাণ করতে তাই ঘুরতে হচ্ছে নানা স্থানে।
জানা যায়, ঝিনাইদহ পৌরসভার কাঞ্চন নগর গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলী ছেলে এস.এম আনোয়ার হোসেন। ১৯৬৮ সালের ৪ জানুয়ারি শহরের কাঞ্চননগর গ্রামে জন্মগ্রহণ করেন এস.এম আকরাম হোসেন। বর্তমানে ৩ কন্যা ও স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন তিনি। পেশায় ছোট-খাটো ব্যবসায়ী। সম্প্রতি মহামারি করোনায় টিকা নিতে রেজিস্ট্রেশন করতে যান তিনি। বার বার টিকার রেজিস্ট্রেশন ব্যর্থ হওয়ার কারণে চিন্তায় পড়ে যান। সমাধান খুঁজতে যান জেলা নির্বাচন অফিসে। নির্বাচন কমিশনের হিসেব মতে গত ৩ বছর আগে তার মৃত্যু হয়েছে। যে কারণে হচ্ছে না টিকার রেজিস্ট্রেশন। জীবিত থেকেও এখন মৃত তিনি। নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরতে হচ্ছে নির্বাচন অফিসসহ নানা স্থানে।
এস.এম আনোয়ার হোসেন বলেন, গত ৬-৭ দিন আগে করোনার টিকা নেওয়ার জন্যে টিকার রেজিস্ট্রেশন করতে যায়। ভোটার আইডি কার্ডটা নিয়ে কম্পিউটারের দোকানে যায়। উনারা বলে যে আপনার রেজিস্ট্রেশন হচ্ছে না। কয়েকটা দোকান ঘুরে যখন দেখি একই অবস্থা তখন তো আমি চিন্তাই পড়ে যায়। পরে নির্বাচন অফিসে যেয়ে আমি জানতে পারলাম আমার ৩ বছর আগে মৃত্যু হয়েছে। এ অবস্থায় আমার ভোটার আইডি কার্ডটা যেন সংশোধন হয়। এর সঙ্গে যারা জড়িত আছে তারা যেন দ্রুত এই সমস্যার সমাধান করেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান বলেন, আনোয়ার সাহেবকে নির্বাচন কমিশনের সাইটে মৃত দেখাচ্ছে। এখন নিয়ম অনুযায়ী আবেদন করলে তা যাচাই শেষে পাঠানো হবে নির্বাচন কমিশনে। তবে কি কারণে এমন ঘটনা তার সঠিক জবাব দিতে পারেননি তিনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,