editor
প্রকাশিত: 9:18 PM, March 3, 2022

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে সেলিম আহমদ ফলিককে বহিস্কার
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। আজ বৃহ¯পতিবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আব্দুল মুহিম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- আজ বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান সভাপতি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজান খান এমপি এবং সাধারণ স¤পাদক ওসমান আলী গং নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য এবং বিগত ১৮/১০/২০২১ ইং সিলেট বিভাগীয় কমিটির সাধারণ স¤পাদক সজিব আলী গং নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য ও গত ০১/০৩/২০২২ইং গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটিতে শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে শ্রমিক নামধারী সন্ত্রাসীগণ নিয়ে উপ-কমিটির কার্যালয় তালাবদ্ধ করে অস্ত্র শস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলার পায়তারা করায় ইউনিয়নের কার্যকরী পরিষদের সভায় গত ০২/০৩/২০২২ইং এবং প্রত্যেক উপ-কমিটির সমন্বয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে অত্র ইউনিয়নের সংবিধানের ৭ এর ক, খ ও ২৬নং ধারা মোতাবেক ইউনিয়ন হইতে বহিস্কার করা হইলো।-বিজ্ঞপ্তি
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি