editor
প্রকাশিত: 11:28 PM, February 10, 2022

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) সিলেট শাখা কমিটি গঠন
পরস্পর সহযোগীতা একতাবদ্ধ হয়ে চলার মাধ্যমে নিজেদের মধ্যে যেমন সোহাদ্যপূর্ন সম্পর্ক গড়ে উঠে তেমনি সমাজ ওজাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা যায়। বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দীয় কমিটির উদ্যোগে বামছাস সিলেট শাখা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা মণিপুরী পাড়া মন্ডপে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দীয় কমিটির উদ্যোগে বামছাস সিলেট শাখা কমিটি গঠন উপলক্ষে অভিভাবক ও ছাত্র/ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিজম কিষান সিংহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লাঙ্গোনজম্ রনিক সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন ও সমাজসেবক শ্রী এম. উত্তম সিংহ রতন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী মোইরাংথেম্ প্রদিপ সিংহ ,আম্বরখানা মুনপুরী সোশ্যাল ফেয়ার এসাসিয়েশনের(আমসফা) সভাপতি সজল সিংহ রাব্বী। সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থৌনাওজম্ সৌরভ সিংহ আকাশ। সমাবেশে অন্যানের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি থোকচম্ বিকি সিংহ, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইদেম শচিন সিংহ,ময়াংলম্বম্ সৌরভ সিংহ রিমন, ফলেম্ নিলয় সিংহ প্রমুখ। অভিভাবক ও ছাত্র/ছাত্রী সমাবেশে ব্যাপক আলোচনার পর ময়াংলম্বম্ সৌরভ সিংহ রিমনকে সভাপতি, ফলেম্ নিলয় সিংহকে সাধারণ সম্পাদক ও হাওরম্বম্ অঞ্জন সিংহকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি
8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
1 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
4 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
2 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।