editor
প্রকাশিত: 4:59 PM, March 6, 2022

ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮২তম বার্ষিক ওরশ সম্পন্ন
মরমী সাধক, পীরে কামেল, শাহ সূফী ফকির হযরত আহমদ আলী (রহঃ)’র ৮২তম বার্ষিক ওরশ মাহফিল গতকাল শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ মাজার প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমুলক গানের আসর এবং জিকির-আজকার। ভোরে আখেরি মোনাজাত শেষে বিতরণ করা হয় তবরক। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতলি ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজমল আলী। তরুণ সমাজকর্মী আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাজার ফেডারেশনের সিনিয়র চেয়ারপার্সন ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া। বিশেষ বক্তা ছিলেন সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহঃ) মাজারের অন্যতম খাদেম কাজী নুরুল আলম চৌধুরী, সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি হাজী ফরিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জুমন আহমদ, অন্যতম সদস্য এমরান ফয়সাল, ইউপি সদস্য মকব্বির আলী। স্বাগত বক্তব্য রাখেন মাজারের মোতওয়াল্লি ফকির শাহ নোয়াব আলী। পুরো অনুষ্ঠানের তত্বাবধান করেন মাজারের খাদেম মোঃ ইউসুফ আলী ও লালু মিয়া। পরে ভক্তিমুলক গানের আসরে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য বাউল শিল্পীবৃন্দ অংশ নেন। উল্লেখ্য, এবারের ওরশ মাহফিলে প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটে।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট