editor
প্রকাশিত: 4:36 PM, March 8, 2022

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে “আন্তর্জাতিক নারী দিবস-২০২২” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল নারী চিকিৎসকবৃন্দের অর্থায়নে হাসপাতালের বহির্বিভাগে আগত সকল রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বেলুন উড়ানো, কেক কাটা এবং সংক্ষিপ্ত র্যালী।
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.কে.এম. দাউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শামীমা আখতার। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট