editor

প্রকাশিত: 12:07 PM, March 27, 2022

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ আলোচনা সভা

রমজানের ঈদের দুসপ্তাহ পরই নতুন কমিটির অভিষেক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৮টায় নগরীর সোবহানীঘাটস্থ ট্রেড সেন্টার ভেজিটেবিল মার্কেটের কার্যালয়ে আলোচনাসভায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট মুরুব্বি আলহাজ শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদের পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ কওছর আলী।
সভাপতির বক্তব্যে আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আরাদের এই স্বাধীনতা, এই দিনে আমরা স্মরণ করছি বীর শহিদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। তিনি বক্তব্য স্মরণ করেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক সিলেটের কৃতি সন্তান আতাউল গণি ওসমানী, রণাঙ্গণের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহামন এবং জাতীয় চার নেতাদের।
তিনি সিলেটের সকল ব্যবসয়াীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন পবিত্র মাহে রমজান মাস সামনেই। আমারা যারা ব্যবসায়ীগণ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে এবং কেউ যাতে সিন্ডিকেট করতে পারে না সেদিকে ও নজর রাখতে হবে। তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, পবিত্র রমজান মাস সামনে রেখে প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। এতে নিন্ম ও মধ্য আয়ের মানুষ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হন। এ বছর যেন তেমন না হয়, সেজন্য রমজানের আগেই কঠোরভাবে বাজার মনিটরিং করতে হবে।
আলোচনা সভায় জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন বর্তমানে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আগামী রমজানের ঈদের দুসপ্তাহ পর তিনি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তাই আগামী ঈদের পর এই অভিষেক অনুষ্ঠান সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
সাধারণ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহসভাপতি শাহ আহমেদুর রব, সহসভাপতি লুৎফুর রহমান লিলু, সহসাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, সোহেল আহমদ শাহীন, জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, আনিসুর রহমান তিতাস, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, জেলা ব্যবসায়ী নেতা মাসুদ আহমদ, আব্দুস সালাম, সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, সাংবাদিক নিজাম উদ্দিন টিপুসহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট