editor
প্রকাশিত: 11:02 PM, June 14, 2022

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এমডির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
অনলাইন ডেস্ক
টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইন্সটিটিউটের তিনটি শাখার (ঢাকা, সিলেট ও মৌলভিবাজার) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তাজুল ইসলামের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের দরুণ তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত বছরের ২৯শে ডিসেম্বর একটি নিয়োগপত্রের মাধ্যমে করপোরেট মার্কেটিং ব্যাক্তিত্ব এস. এম. আলী জাকেরকে মার্কেটিং উপদেষ্টা হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। চুক্তিপত্র অনুযায়ী এস. এম. আলী জাকেরকে তার দেওয়া মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে অর্জিত আয়ের ৩০% প্রদান করার কথা ছিলো তাজুল ইসলামের।
এছাড়াও তাজুল ইসলামের পরামর্শে টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ নামক প্রতিযোগিতার আয়োজন করে তার ফাইনাল রাউন্ড এটিএন বাংলা টিভি চ্যানেলে সম্প্রচার হয়। এই প্রতিযোগিতার ব্যাপারেও মিথ্যাচার করে মার্কেটিং উপদেষ্টার টাকা, শ্যুটিং ইউনিট সদস্যদের সম্মানী এবং শ্যুটিং খরচসসহ কারো সম্পূর্ণ টাকা পরিশোধ না করে বড় অংকের টাকা আত্মসাত করেন তাজুল ইসলাম।
তার কাছে পাওনা টাকা চাইতে গেলে বনানীতে অবস্থিত টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইন্সটিটিউটের ঢাকা ক্যাম্পাসের অফিসে ডেকে নিয়ে ভাড়া করা লোকজন দিয়ে হেনস্তা করা এবং টাকা না দেওয়ার হুমকিও দেয়া হয়। এসব বাদেও তাজুল ইসলামের বিরুদ্ধে একই রকম আরও বেশ কিছু অভিযোগের তথ্য পাওয়া গেছে।
তার এই অর্থ আত্মসাৎ আর প্রতারণার শিকার হয়ে এস. এম. আলী জাকের গত ২৯ মার্চ বনানী থানায় মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেন, ডায়েরি নাম্বার ১৭৬৪। পরবর্তীতে ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতেও তার বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ মামলা করা হয়, মামলা নাম্বার ৮৪/২০২২।
আনীত অভিযোগের ব্যাপারে তাজুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ করা হয়নি।
6 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।
4 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি
8 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের
4 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
6 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 2 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
7 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়