admin
প্রকাশিত: 11:57 PM, September 27, 2024
অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে নিয়ে আনতে পারেনি।
বিভিন্ন রকম টালবাহানা চলছে, কোনো টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে এই সভা থেকে সরকারকে বলে দিতে চাই, সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের ছেলেদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। কালবিলম্ব না করে মামলাগুলো প্রত্যাহার করা হোক।
দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদের পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবেন, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে, ততই দেশের জন্য মঙ্গলজনক হবে।’
সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচনের জন্য মারামারি-কাটাকাটি করতে হয়।
কারণ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা চালু করেছিল। সে জন্যই যত রকম সমস্যা সৃষ্টি হয়েছিল। এই সমস্যার সমাধানে আলোচনা করা যেতে পারে। একই সঙ্গে এই দেশে অন্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করার জন্য অতি দ্রুত আলোচনা করে সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
ক্ষমতাকালীন শেখ হাসিনার ‘আওয়ামী লীগ পালায় না’ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শেখ হাসিনা বড় গলায় বলেছিল, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না।
কিন্তু সেই শেখ হাসিনা ছাত্র-জনতার উত্তাল তরঙ্গে গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেছে। এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হয়েছে। গত ১৭ বছরে বিএনপিরই অন্তত এক হাজার লোককে গুম করা হয়েছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘বিএনপির কেউ রাত্রিবেলা বাড়িতে ঘুমাতে পারতেন না। খালি কোর্টে যাও, হাজিরা দাও, আবার পুলিশ এসে ধরে নিয়ে যায়। টাকা চায়, টাকা দিতে না পারলে আবার ধরে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘বিগত ১৮ বছরে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনা সরকার ধরে নিয়েছিল যে সে কোনো দিন যাবে না। সারা জীবন থাকবে এবং এভাবেই মানুষকে অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন করে তাদের ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে খবরের কাগজ খুললেই দেখবেন, আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে তার ফিরিস্তি ফিরিস্তি। একজনের পর একজন মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কী বিধান, যারা একদিন এই দেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তাদের আজকে এই দুর্নীতির দায়ে চুরির দায়ে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠাচ্ছে।’
শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লোকগুলো ভেতরে আছে। তারা বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা বিভিন্ন রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আপনারা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা সব সময় আপনাদের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের ইতিহাস তাই। আপনাদের নিশ্চয়তা দিতে পারি, বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে। পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটাতে পারে, এ জন্য তারা (মানুষ) ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে।’
আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, দলটির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান প্রমুখ।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ