editor

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি

7

অনলাইন ডেস্ক
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির তিন সংগঠন একযোগে লংমার্চের কর্মসূচি পালন করবে। আগামী বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে এই লংমার্চ শুরু হবে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং- মার্চ করা হবে। নয়াপল্টন থেকে সকাল ৮ টায় লং- মার্চ শুরু হবে।

5

তিনি আরও বলেন, ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য সহিংস হামলা চালিয়েছে। এসময়ে একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ নষ্ট করেছে। সহিংস ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকায় ছিল, যা ওই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌনসম্মতি ইঙ্গিত করে। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে। এছাড়াও বিগত ২৮ নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে।

মোনায়েম মুন্না বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনে করছি, বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল।

2

মোনায়েম মুন্না আরও বলেন, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন।

3

তিনি বলেন, বহিস্কৃত ইসকন নেতা, বাংলাদেশের নাগরিক চিন্ময় দাসের গ্রেপ্তার, তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে।

6

এর আগে রোববার (৮ ডিসেম্বর) দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিলো বিএনপির এই তিন অঙ্গ সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে তারা স্মারকলিপি পেশ করেন।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

7 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

8 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

8 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 1 শুক্রবার

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

5 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

3 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

2 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

7 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

7 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
6