editor
প্রকাশিত: 11:33 AM, January 7, 2022

বদলে যাওয়ার গল্প বললেন ইবাদত
ডেস্ক রিপোর্ট
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে ১০ ম্যাচে নিয়েছিলেন মাত্র ১১ উইকেট। সেই ইবাদত হোসেনের এক ম্যাচে শিকার ৭ উইকেট। এর মধ্যে দ্বিতীয় ইনিংসেই ৬টি। বাজে বোলার থেকে ইবাদত হয়ে গেলেন বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কারিগর। কীভাবে পাশার দান উল্টে দিলেন তিনি? ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে সেই গল্পই বলেছেন এই পেসার।
টেস্টের চতুর্থ দিনেও ১৪০ প্লাস গতিতে বল করেছেন ইবাদত। কীভাবে সম্ভব হয়েছে এটা? ইবাদত বলেন, ‘ফিট থাকলে একজন ফাস্ট বোলারের পক্ষে যেকোনো কিছু করা সম্ভব। ফিটনেসই পেসারদের প্রধান বিষয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চারটি প্রথম শ্রেণির ম্যাচ আমার প্রস্তুতির অংশ ছিল।
ওই চার ম্যাচ দিয়ে আমি আমার শারীরিক ফিটনেসের উন্নতি করার পাশাপাশি মানসিক জুজুও কাটাতে চেয়েছিলাম। আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষেও আমি ভালো বল করেছি।’
নিউজিল্যান্ডে গিয়ে ১০ দিনের কোয়ারেন্টিন পালন করতে হয়েছে বাংলাদেশকে। যদিও কোয়ারেন্টিন করার কথা ছিল ৩ দিন। এই দশ দিন রুমেই আবদ্ধ ছিলেন ইবাদতরা। তবে বিসিবি তাদের জন্য স্টেশনারি সাইকেল ও ফ্লেক্স-বারের ব্যবস্থা করে। ইবাদত বলেন, ‘নিজেকে ফিট রাখতে আমি দিন রাত খেটেছি। কন্ডিশনিং কোচ নিক লি এবং ফিজিও বায়েজিদ ভাইও আমাদের অনেক সহায়তা করেছেন। এতে আমাদের ৬ জন ফাস্ট বোলারই ফিট ছিল।’
গত দুই বছর ধরে বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজ করছেন ইবাদত। তার বদলে যাওয়ার পেছনে কোচের অবদান অকপটেই স্বীকার করলেন ইবাদত। তিনি বলেন, ‘‘২০১৯-এ টেস্ট অভিষেক সত্ত্বেও আমি উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারিনি। এ নিয়ে কম সমালোচনা হয়নি। গত দুই বছর ধরে ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজ করছি। তিনি সবসবময় আমাকে উৎসাহ দিয়ে গেছেন। আমাকে বলেছেন, ‘উইকেটের দুই পাশেই সুইং করানোর সামর্থ্য আছে তোমার। তুমি বল রিভার্স করতে পারো।
বাংলাদেশের বোলারদের মধ্যে তোমার রিলিজ পয়েন্টই সবচেয়ে ভালো। তোমার সবই আছে, শুধু আত্মবিশ্বাসটা নেই। যেদিন তোমার ভেতরে আত্মবিশ্বাস জন্মাবে সেদিনই তুমি হবে দেশের সেরা বোলার।’ তিনি আমার বোলিংয়ের সবকিছুই পাল্টে দিয়েছেন। আগের বোলিং অ্যাকশনে পরের স্পেলগুলোতে বেশি শক্তি ক্ষয় হতো। গিবসন আমার অ্যাকশন পাল্টে দিয়েছেন। যেভাবে কম শক্তি ব্যয় করে বেশি জোরে বল করা যায় সেটি শিখিয়েছেন। আমার অ্যাকুরেসিও উন্নতি হয়েছে। তিনি টিম মিটিংয়ে বলেছেন, ‘আমি আজ পারফেক্ট ইবাদতকে দেখতে পাচ্ছি। সে বুঝতে পেরেছে তাকে কী করতে হবে। এখন সে তার বোলিংকে আরো উন্নতির পথে নিয়ে যাবে।’ আমাদের অধিনায়কও (মুমিনুল) সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। আমাকে সহযোগিতা করেছে।’’
নিজের বাজে বোলিং এভারেজ নিয়ে ইবাদত বলেন, ‘আমি চাই কারো টেস্ট ক্যারিয়ারের শুরুটা আমারটার মতো না হোক। আমি অনেক ভুগেছি। গিবসনকে বলতাম, ‘কোচ, একটা উইকেটও সহজভাবে আসছে না। প্রতিটা উইকেটের জন্যই আমাকে খুব খাটতে হচ্ছে। মাঝে মাঝে এমনও হচ্ছে ১৭ কিংবা ২২ অথবা ৩৩ ওভার বল করার পরে একটা উইকেট পাচ্ছি। এমনও টেস্ট গেছে আমি শুধু একটা উইকেট পেয়েছি।’ তিনি শুধু হেসে উত্তর দিতেন, ‘টেস্ট ক্রিকেটে স্বাগতম। তুমি একজন বাংলাদেশি ফাস্ট বোলার। কন্ডিশন তোমার অনুকূলে নয়। বছরে কয়টা টেস্ট খেলো তুমি? কাজেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করো।’ ধৈর্যই টেস্ট ক্রিকেটের মূল। এই কারণেই এটাকে টেস্ট ক্রিকেট বলা হয়। এটা বোলার ও ব্যাটার উভয়েরই পরীক্ষা নেয়। টেস্ট খেলা মোটেও সহজ নয়।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,