editor

প্রকাশিত: 9:01 PM, February 18, 2022

তালামীযে ইসলামিয়ার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি 

তালামীযে ইসলামিয়ার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি 

তালামীযে ইসলামিয়ার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি 

2

সুন্নী ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি, শুক্রবার সিলেট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সিলেট (পশ্চিম) জেলা সভাপতি কবির আহমদ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান।
বাদ জুমুআ নগরীতে বের হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। হাজারো তালামীয কর্মীর মুখেমুখে মুহুর্মুহু স্লোগান উঠে ‘আদর্শের সংগ্রাম, তালামীযে ইসলাম’ ‘সন্ত্রাস নয় সম্প্রীতি, তালামীযের মূলনীতি’। এরকম শত স্লোগানে জেগে উঠে নগরী। র‌্যালিটি সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহজালাল (র.) এর মাযার যিয়ারত ও সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
সকাল ১০ টায় সিলেট (পূর্ব) জেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা আখতার হোসাইন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।
সেমিনার ও র‌্যালিপরবর্তী সভায় বক্তারা বলেন, তালামীযে ইসলামিয়ার ৪২ বছরের ইতিহাস, স্বর্নোজ্জল ও আদর্শের ইতিহাস, ছাত্রসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার ইতিহাস, ভ্রান্ত পথ ও মত থেকে সিরাতে মুস্তাকিমের পথে নিয়ে আসার ইতিহাস। বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন, তালামীযে ইসলামিয়া যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তার সফলতায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা তালামীযে ইসলামিয়ার বাংলাদেশ।
বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনা ও বিভ্রান্তি ছড়াচ্ছে তথাকথিত আহলে হাদীস নামক লা-মাযহাবীরা। তারা হযরত শাহজালাল (র.) এর মাযারকে শিরকের কেন্দ্র বলছে; যেটি চরম ধৃষ্টতাপূর্ণ একটি মিথ্যাচার। হযরত শাহজালাল (র.) এর মাযার শিরকের মারকায নয় বরং শিরককে বিদূরিত করার স্থান। যারা এরূপ বলছে তাদের অন্তরেই শিরক বিদ্যমান। তাদের এরূপ কথাবার্তা ও কর্মকা-ে প্রমাণ হয় যে তাদের অন্তরে আউলিয়ায়ে কিরাম নন বরং গৌড়গোবিন্দপ্রীতি রয়েছে।
সেমিনার ও র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য কামাল উদ্দিন আহমদ, আবুল কাশেম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পিয়ার হাসান, সিলেট (পশ্চিম) জেলা সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সিলেট (পূর্ব) জেলা সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল প্রমুখ।-বিজ্ঞপ্তি

6

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

4 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

7 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

7 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
3