editor
প্রকাশিত: 9:59 PM, February 23, 2022

যুক্তরাজ্য আ’লীগ নেতা নোমানকে জেলা ও মহানগর সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সংবর্ধনা
যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কাশেম নোমান এর স্বদেশ আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই সাবেক ছাত্রলীগের মিলনমেলার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ কাজ করছে যাচ্ছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কাশেম নোমানও আওয়ামীলীগের জন্য নিরলসভাবে কাজ করছেন। আমরা তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করি।
সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোয়েব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুহেল আহমদ সাহেল, চেশিয়ার এন্ড নর্থওয়েলস যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সিলেট সরকারি কলেজের সাবেক সভাপতি এনাম হোসেন বাবুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান সুয়েব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বেলাল আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য আনিসুর রহমান তিতাশ, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উস্তার আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, সিলেট জেলা যুবলীগ সদস্য আসাদ উদ্দিন, রাসেল আহমদ, সজিব আহমদ, আব্দুল মুহিত স্বপন, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম লস্কর, ফ্রান্স আওয়ামী যুবলীগের সদস্য মুমিনুর রহমান রিয়াদ, ইউসুফ আহমদ সুজন, এম হুশিয়ার আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 1 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
6 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
6 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা