editor

প্রকাশিত: 9:42 PM, March 8, 2022

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে ফের শুরু হচ্ছে কলেজ ক্রিকেট টুর্নামেন্ট

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে ফের শুরু হচ্ছে কলেজ ক্রিকেট টুর্নামেন্ট

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে ফের শুরু হচ্ছে কলেজ ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে সিলেটের ১৬টি কলেজ নিয়ে এই টুর্নামেন্ট আগামী ১৪ই মার্চ শুরু হবে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কলেজ ক্রিকেট টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, জাতীয় দলের বর্তমান ফিল্ডিং কোচ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপপরিচালক রাজিন সালেহ।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম জানান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে ২০১৯ সালে প্রথমবারের মতো কলেজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বৃহৎ পরিসরের এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। বর্তমানে করোনা পরিস্থিতি সহনীয় থাকায় ফের এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপপরিচালক রাজিন সালেহ জানান, তৃণমূল থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতেই মেট্রোপলিটন ইউনিভার্সিটি কলেজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। এখান থেকে ওঠে আসা সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি জানান, অংশগ্রহণকারী ১৬টি কলেজকে চারটি গ্রুপে ভাগ করে লিগ পর্যায়ের ম্যাচগুলো সম্পন্ন হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল দুটি যাবে কোয়ার্টার ফাইনালে। পরে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পাবে। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, সর্বোচ্চ উইকেটশিকারি, সর্বোচ্চ রানসংগ্রাহকের জন্যও থাকবে পুরস্কার। ১৪ই মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট ২৬শে মার্চ শেষ হবে। আইসিসির নিয়মানুসারে হবে সবগুলো ম্যাচ।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী ও সৈয়দ খালেদ আহমেদ, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মহিউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান টিসিএল গ্লোবালের পক্ষে সহকারী ব্যবস্থাপক (বিজনেস ডেভলাপমেন্ট) মোহা. মাহমুদ হোসেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের অ্যাসিসট্যান্ট বাংলাদেশ রিজিওনাল অ্যাডভাইজার মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,