editor

প্রকাশিত: 8:27 PM, March 11, 2022

তালিমুল কুরআন বাহরাইনের দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা-শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত

তালিমুল কুরআন বাহরাইনের দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা-শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত

তালিমুল কুরআন বাহরাইনের দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা-শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত

আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি :
দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা, দুঃস্থ মানবতার সেবায় তালিমুল কুরআন বাহরাইনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত দেশটির মোহাররক এলাকায় আল ইসলাহ হল রুমে পবিত্র কোরআন তেলোওয়াতের  মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু  হয়।
অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি ফেয়ার আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অব ডিরেক্টসরের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন বাহরাইন সরকার অনুমোদিত সামাজিক  সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ,লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন,বাংলাদেশ বিসনেস ফোরামের সহ সাধারণ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন,বাংলাদেশ বিসনেস কমিটির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, প্রধান আলোচক ছিলেন মো সালাউদ্দিন,বিশেষ আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার বদরুল আলম সহ  রাজনৈতিক, অরাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন- যাকাত আল্লাহ তায়ালার নির্দেশিত জীবন বিধানের অন্যতম বুনিয়াদ, আল্লাহপাক রাব্বুল আলামীন কুরআনে কারীমের অনেক জায়গায় যাকাত  আদায় করার নির্দেশ দিয়েছেন, এক আয়াতে আল্লাহতায়ালা বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, (সূরা নূর: ৫৬)।অন্য আয়াতে আল্লাহতায়ালা বলেন, হে নবী! আমার যেসব বান্দা ঈমান এনেছে, আপনি তাদের বলে দিন, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে- সে দিনটি আসার আগে, যেদিন কোনো রকম বেচা-কেনা চলবে না, কোনো রকম বন্ধুত্ব কাজে আসবে না। (সূরা ইবরাহীম: ৩১)।
সম্পদ আল্লাহর দান, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, এজন্যই আল্লাহ তায়ালা সম্পদের মালিকের উপর অন্যান্য অভাবী মানুষের প্রয়োজন ও সামাজিক প্রয়োজন পূরণার্থে যাকাতের বিধান আরোপ করেছেন, দান-সাদাকাহ’র প্রতি অণুপ্রাণিত করেছেন,দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব অপরিসীম, কতিপয় মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হয়ে গেলে সমাজে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়, জনসাধারণ দরিদ্রতায় নিমজ্জত হয়, অভাবের কারণে মানুষের নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটে, এর ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, ছিনতাই, চুরি-ডাকাতি বেড়ে যায়, পদে পদে বিশৃঙ্খলা দেখা দেয়।পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রভাবে এক শ্রেণির মানুষ রাতারাতি সম্পদের পাহাড়ের মালিক হয়, আরেক শ্রেণির মানুষ বৈষম্যের শিকার হয়, ধনীরা অতি ধনী আর গরীবরা অতি গরীব হয়।যদি আমাদের সমাজ ইসলামী অর্থব্যবস্থার আলোকে পরিচালিত হতো তাহলে কেউ রাতারাতি অতি ধনী আর কেউ দৈন্য ও নিগ্রহের শিকার হয়ে অতি গরীব হতো না, অর্থনৈতিক বৈষম্য দেখা দিতো না।প্রত্যেকের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বিরাজ করতো,
ইসলামী অর্থব্যবস্থায় কেউ রাতারাতি অতি ধনী হওয়ার সুযোগ নেই, এ অর্থব্যবস্থায় উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের সীমা চিহ্নিত করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, লুটপাট, ধোঁকা, প্রতারণা ও জলুমের মাধ্যমে সম্পদ উপার্জনের সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে।ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ উপার্জিত হয় হালাল উপায়ে, অর্জিত সম্পদ থেকে বাধ্যতামূলকভাবে যাকাত, সদকাতুল ফিত্র ইত্যাদি আদায় করতে হয়, বিত্তবানদের মনে রাখতে হবে, সম্পদ এমনি এমনিতেই অর্জিত হয়নি, শ্রমিকের শ্রম, মেধা, ও মহান আল্লাহতায়ালার কৃপায় অর্জিত হয়েছে।অর্জিত সম্পদের মধ্যে সমাজের অন্যান্য অভাবী মানুষের অধিকার রয়েছে, এই অধিকার সঠিকভাবে গ্রহীতার হাতে পৌঁছে দেওয়া ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম, ধনীদের সম্পদ থেকে একটি নির্ধারিত অংশ আদায় করাকে ইসলামের পরিভাষায় ‘যাকাত’ বলা হয়।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি  সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,