editor
প্রকাশিত: 2:41 PM, March 15, 2022

৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের স্মারকলিপি
মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যমান পাঁচটি বৈষম্য নিরসনের লক্ষ্যে ৫ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।
৫ দফা দাবি হলো- আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা ও বাড়িভাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৬ষ্ঠ গ্রেড ও সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ঠ ঘোষনা প্রদান, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলী এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সুশীল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, সদস্য দিলীপ কান্তি নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট