editor
প্রকাশিত: 9:53 PM, January 7, 2021
অনলাইন ডেস্ক
বাজারের চান্দিনা ভিটি বরাদ্দের নামে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সার্ভেয়ার তায়্যেবুর রহমান ওরফে জুয়েলের বিরুদ্ধে। তিনি মুলাদী উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার থাকাকালীন উপজেলার সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরের চান্দিনা ভিটি বরাদ্দের নাম দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে বদলি হয়ে গেছেন।তায়্যেবুর রহমান ওরফে জুয়েল বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মুলাদী ভূমি অফিসের কর্মকর্তারা। বোয়ালিয়া গ্রামের জাবের মোল্লা জানান, মুলাদী ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার তায়্যেবুর রহমান কর্মরত থাকাকালীন সোনামদ্দিন বন্দরে একটি চান্দিনা ভিটি বরাদ্দ দেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তিনি কোনো ভিটি বরাদ্দ দেননি কিংবা টাকাও ফেরত দেননি।একই বন্দরের ১৫-২০ জন ব্যবসায়ীর কাছ থেকে সার্ভেয়ার তায়্যেবুর প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা নেওয়ার পরপরই তিনি স্বেচ্ছায় বদলি হয়ে যান।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহানুর জামান বিষয়টি স্বীকার করে জানান, সংশ্লিষ্ট সার্ভেয়ার বদলি হয়ে যাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীদের অভিযোগের কপি বরিশাল জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হবে।অপরদিকে সার্ভেয়ার তায়্যেবুর রহমান ওরফে জুয়েল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, সোনামদ্দিন বন্দরের ভিটি বরাদ্দের কথা বলে কারো কাছ থেকে টাকা নিয়েছি বলে আমার মনে পড়ে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,