editor
প্রকাশিত: 8:33 PM, May 30, 2021
অনলাইন ডেস্ক
রাশিয়ার করোনা টিকা আনতে তাদের চিঠির জবাবসহ চূড়ান্ত প্রস্তাব চলতি সপ্তাহের মধ্যে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রাশিয়ার টিকা আনার বিষয়ে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, আমরা চিঠি লিখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছেন। আমরা তাদের রিপ্লাই (জবাব) দেব। তারপরে সিদ্ধান্ত হবে। দাম এখনো ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাবো।
অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তথ্য নেই। তারা দেবে না এটা বলেনি।এখনও বলছে দেব।সীমান্তের জেলার বিষয়ে অধিদপ্তরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে খুরশীদ আলম বলেন, গত সাত দিনের সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরেছিলাম। উনারা বলেছেন আমাকে জানানো হবে।
সীমান্তবর্তী জেলায় কী স্থানীয় পর্যায়ে লকডাউন জারি করা হবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সম্ভবত স্থানীয় পর্যায়ে জারি করা হবে। এটার কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,