editor
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১
অনলাইন ডেস্ক
পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে পর্যটন ব্যবসার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। তারকা মানের কতিপয় হোটেল, অ্যাপার্টমেন্ট ও কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত কটেজে প্রকাশ্যে দেহব্যবসা চলে আসছে। এসব বন্ধে শুক্রবার রাতে পর্যটন এলাকার কটেজ জোনে সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস, পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে এবং ওসি অপারেশন মো. সেলিম।
এ সময় ৪টি কটেজ থেকে ম্যানেজার, কর্মচারী, যৌনকর্মী ও খদ্দেরসহ ৫২ জনকে আটক করা হয়। আটক ৫২ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ২১ জন নারী। এ সময় উদ্ধার করা হয় ৩৬০ পিস মরণ নেশা ইয়াবাও।
অভিযান সূত্রে জানা যায়, গত অর্ধমাস ধরে হোটেল মোটেল জোনে নজরদারি বাড়ানো হয়েছে। নজরদারিতে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। যার ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয় বলে জানান ওসি তদন্ত বিপুল চন্দ্র দে।
অভিযান প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হোটেল-মোটেল জোনে অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এভাবে ঝটিকা অভিযান চলবে। পাশাপাশি মামলায় কটেজ মালিকদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, অচিরেই পর্যটন শহরকে সব ধরনের অপরাধমুক্ত করা হবে। এছাড়া যানজট পরিস্থিতিও স্বাভাবিক রাখা হবে। এজন্য কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলা পুলিশ।
{DIPU}
4 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
5 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
6 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 5 বৃহস্পতিবার
6 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
2 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়