editor
প্রকাশিত: 1:18 PM, June 1, 2021
অনলাইন ডেস্ক
গতকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল রাজধানীর আকাশ। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরেছে। কিন্তু আজ সকাল ৬টা থেকে রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। একটানা চলে সকাল ৯টা পর্যন্ত। ভারী বৃষ্টিপাতে ডুবে যায় রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলি। কোন কোন সড়কে জমে যায় হাঁটু সমান পানি। ডুবন্ত অনেক সড়কে তৈরি হয় তীব্র যানজট। এতে বিপাকে পড়েন রাজধানীর অফিসগামীরা।অনেকে ভোগান্তি নিয়েই অফিসে যান।
সরজমিনে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, তেজতুরীবাজার, বনানীর কিছু অংশ, মহাখালীর চেয়ারম্যানবাড়ি, মালিবাগ, রামপুরা, চৌধুরীপাড়া, বনশ্রী এলাকায় রাস্তায় পানিতে ডুবে যায়। অনেক সড়কে প্রাইভেট কার ও সিএনজির ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। দ্বিগুণ রিকশাভাড়া গুণতে হয় তাদের।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া, ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, নেত্রকোনায় ৩৬, টাঙ্গাইলে ৩৩, সীতাকুণ্ডতে ২৪, ফরিদপুর ও চট্টগ্রামে ২১ মিলিমিটার, সিলেটে ১৭, ভোলায় ১৬, নিকলীতে ১৩, মাইজদীতে ছয়, শ্রীমঙ্গলে দুই এবং কক্সবাজার, কুতুবদিয়া ও কুমারখালীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’
আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ সকাল নয়টা পর্যন্ত দেশের ১৯টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী দুদিনে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,