admin
প্রকাশিত: 1:24 PM, June 1, 2021
অনলাইন ডেস্ক
২০১১ থেকে ২০২১, দীর্ঘ দশটি বছর ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন সার্জিও অ্যাগুয়েরো। নতুন ঠিকানা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চুক্তিপত্রে সই করার কয়েকঘন্টার মধ্যেই কাতালানদের চিরাচরিত ‘নীল-মেরুন’ জার্সি গায়ে আত্মপ্রকাশ করলেন এই আর্জেন্টাইন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বার্সেলোনার চুক্তিপত্রে সই করেন অ্যাগুয়েরো। ঠিক এক ঘন্টা বাদে বার্সার জার্সিতে সংবাদমাধ্যমের সামনে ধরা দেন তিনি। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অ্যাগুয়েরোকে ন্যু-ক্যাম্পে স্বাগত জানিয়েছে বার্সেলোনা।
কাতালান ক্লাবে যোগ দিয়ে অ্যাগুয়েরো বলেন, ‘বার্সেলোনা পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাব।’ একই সঙ্গে ক্লাবের জন্য নিজের সেরাটা দিয়ে খেলবেন বলে জানিয়েছেন তিনি।
সভাপতি হোয়ান লাপোর্তা অ্যাগুয়েরোকে অভিবাদন জানিয়েছেন। এক টুইটার পোস্টে তিনি লিখেন, ‘বার্সেলোনায় তোমাকে স্বাগতম অ্যাগুয়েরো। আমরা তোমার খেলা এবং গোল করা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। যা ফুটবলকে আরো উপভোগ্য করে তুলবে।’
পর্তুগালের পোর্তোয় দু’দিন আগে সিটির জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন অ্যাগুয়েরো।
তবে সমাপ্তিটা সুখকর হয়নি ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের। চেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন অধরাই থেকে গেছে সিটির। ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে ইতিবাচক কিছু করতে পারেননি অ্যাগুয়েরোও। যদিও সেসব পেছনে ফেলে আর্জেন্তাইন তারকার ক্যারিয়ারে নয়া অধ্যায়ের সূচনা হল সোমবার।
স্প্যানিশ ফুটবলে অ্যাগুয়েরো এবারই প্রথম নন। সিটির হয়ে দীর্ঘ দশ বছর কাটানোর আগে ২০০৬-১১ অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে খেলেছেন তিনি। বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে ১০১টি গোল করেছিলেন অ্যাগুয়েরো। ২০১০ স্পেনের ক্লাবটির হয়ে ইউরোপা লীগও জিতেছেন তিনি।২০১১ অ্যাটলেটিকোকে ৩৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার-ফি দিয়ে অ্যাগুয়েরোকে দলে ভেড়ায় ম্যান সিটি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,