editor
প্রকাশিত: 7:44 PM, January 9, 2021
অনলাইন ডেস্ক
হতদরিদ্র এক প্রান্তিক কৃষকের ছেলে শিহাবউদ্দিন (১৫)। তার দুটি কিডনিই অকেজো। শিশু শিহাবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নিজ বাজিতপুর গ্রামে। পিতা কবির হাওলাদার একজন দিনমজুর ও প্রান্তিক চাষী এবং মা লিলি বেগম গৃহিণী। কবির হাওলাদারের তিন ছেলের মধ্যে শিহাব ছোট। অন্যের সহায়তায় সে মাদ্রাসায় লেখাপড়া করে। অভাবের কারণে কবির হাওলাদার তার অন্য দুই ছেলেকে লেখাপড়া করাতে পারেননি। তারা দুইজনই ঢাকায় দর্জির দোকানে কাজ করে। শিহাবের বাবার কোনো জমিজমা নেই। দুঃখ-কষ্ট আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে তার সংসারে। একবেলা খাবার জোটে তো অন্যবেলা কাটাতে হয় অর্ধাহার বা অনাহারে।
এ অবস্থায় শিহাবকে বাঁচাতে প্রচুর অর্থের প্রয়োজন; যা দিনমজুর পিতা কবির হাওলাদারের পক্ষে জোগাড় করা মোটেই সম্ভব নয়। এরই মধ্যে অর্থের অভাবে শিহাবের চিকিৎসা বন্ধ রয়েছে। ফলে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চোখের সামনে সন্তানের এ অবস্থা দেখে গর্ভধারিণী মা লিলি বেগমের চোখের পানি থামছে না। সন্তানের উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের হাত পেতেছেন শিহাবের অসহায় পিতা কবির হাওলাদার।
সাহায্য পাঠানোর ঠিকানা-মো. কবির হাওলাদার, সঞ্চয়ী হিসাব নম্বর-১৪০১১২০০৩৬২৬৭, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মস্তফাপুর শাখা, মাদারীপুর। অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন ০১৮৩৫৯৩৬৮১১ নম্বরে।
{DIPU}
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,