editor
প্রকাশিত: 1:58 PM, June 13, 2021
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় দিনদুপুরে মা-ছেলেসহ এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ঘাতককে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এক নারী, তার সাত বছরের শিশু সন্তান ও তাদের সঙ্গে থাকা এক ব্যক্তিকে গুলি করে এক দুর্বৃত্ত।
গুলি করে পালানোর সময় ঘাতককে ধাওয়া দিয়ে ধরে ফেলেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত ওই ব্যক্তির পরিচয় এবং হত্যার কারণ এখন জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলি করার পর পরই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান এক নারী। গুলিবিদ্ধ অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর তারাও মারা যান।
নিহত ওই নারীর নাম জানা যায়নি। তবে তার শিশুটি সন্তানের নাম রবিন বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার সেওতা গ্রামে।
আর নিহত অন্যজনের নাম শাকিল (২৮)। তিনি বিকাশের ডিস্ট্রিবিউটর বলে জানা গেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন।
তিনি বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
ডিএসএস/১৩জুন২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,