editor
প্রকাশিত: 8:32 PM, July 25, 2021
অনলাইন ডেস্ক
অনলাইনে নিবন্ধন ছাড়াই গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ৬দিনব্যাপী টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৭ই আগস্ট থেকে সারা দেশে ৬দিনব্যাপী করোনার টিকা দেওয়ার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই সময় কমপক্ষে ৬০ লাখ লোককে টিকা দেয়ার চিন্তাভাবনা করছে সরকার।
জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দ্রুতই ঘোষণা দেয়া হবে।
সূত্র জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালে গ্রামাঞ্চলে দেয়া হবে চীনের তৈরী সিনোফার্মের টিকা এবং শহরাঞ্চলের মানুষ পাবে মডার্নার তৈরি টিকা।
ক্যাম্পেইনে টিকা গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র আনা বাধ্যতামূলক। টিকা কেন্দ্র নিজ নিজ ওয়ার্ডে নির্ধারণ করবেন ওয়ার্ড কাউন্সিলররা। সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপ এ সকল সিটি করপোরেশন, পৌরসভা ও গ্রামাঞ্চলের ওয়ার্ড ভিত্তিক নিবন্ধন ব্যবস্থা করবেন। এক্সেল শিট করে নিবন্ধনের মাধ্যমে টিকা কার্যক্রম পরিচালিত হবে এবং কার্ড প্রদান করা হবে।
এছাড়া ১ম ডোজের জন্য যারা নিবন্ধন করেছেন তারা ক্যাম্পেইন কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন না। ক্যাম্পেইনের সময় বিদ্যমান কেন্দ্রসমূহ থেকে শুধুমাত্র ২য় ডোজ দেয়া হবে।
এদিকে দেশে করোনা টিকা নিতে আগ্রহী নিবন্ধনকারীর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত এক তথ্যে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়, ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন চার হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ২১ জন। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে।
এদিকে শনিবার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৩৪ জন।
এছাড়া শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মডার্নার প্রথম ডোজের টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে।
একই দিনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৮০ জন ও নারী ৪৯ হাজার ৭৮৪ জন।
এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭২ হাজার ৬২৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন।
তাদের মধ্যে পুরুষ ৬৮৬ জন ও নারী ৫৪২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৭ জনে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,