editor
প্রকাশিত: 4:28 PM, August 21, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের সম্ভাবনাময় দৃষ্টি নন্দন পর্যটন স্পটগুলোকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটকদের চলাচলের সুবিধার্থে সড়ক মেরামত করাসহ রাত্রি যাপনের জন্য পর্যটন স্পটগুলোতে রিসোর্ট নির্মাণ করা হবে। বর্তমান সরকার পর্যটনের ব্যাপারে খুবই আন্তরিক।
গতকাল শুক্রবার (২০ আগষ্ট) দিনব্যাপী জেলার আলোচিত পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট নিলাদ্রী ও হাওর বিলাস পরিদর্শন শেষে সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন- পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটন স্পটগুলোতে পুলিশ মোতায়ন করাসহ একদল দক্ষ ট্যুর গাইড গঠনের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের এসব পরিকল্পানা বাস্তবায়ন হলে আগামীতে পর্যটকদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। হাওর এলাকার ব্যাপক উন্নয়ন গঠবে।
জেলার পর্যটন স্পটগুলো পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেনের সাথে ছিলেন- সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোছাঃ আছিয়া খাতুন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট