editor
প্রকাশিত: 2:18 AM, May 1, 2022

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখতে সবচেয়ে বেশি টিকিট আবেদন
অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপের ৭ মাস বাকি থাকলেও টিকিট বিক্রি নিয়ে চলছে মাতামাতি। সর্বশেষ রাউন্ডে সারাবিশ্ব থেকে মোট ২ কোটি ৩৫ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। যদিও সাধারণ মানুষের জন্য প্রায় ২০ লাখ টিকিট বরাদ্দ থাকছে। আর স্পনসর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকছে ১২ লাখ টিকিট।
২ কোটি ৩৫ লাখ আবেদনের সবচেয়ে বেশি আবেদন করা হয়েছে আর্জেন্টিনার ম্যাচগুলো দেখার জন্য। কারণ, এটাই মহাতারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ।
ফিফা জানিয়েছে, ১৮ ডিসেম্বরের ফাইনালের পাশাপাশি সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে থাকা ৪টি ম্যাচের মধ্যে তিনটিই আর্জেন্টিনার। সেগুলো হলো- গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম মেক্সিকো, আর্জেন্টিনা বনাম সৌদি আরব এবং আর্জেন্টিনা বনাম পোল্যান্ড। অন্য ম্যাচটি হলো ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রের। তবে আবেদনকারী সবার এই ম্যাচগুলো দেখার সৌভাগ্য হবে না। যেসব ম্যাচের বরাদ্দকৃত টিকিটের চেয়ে আবেদন বেশি হবে, সেসব ম্যাচের টিকিট দেওয়া হবে লটারির মাধ্যমে।
আসন্ন বিশ্বকাপে সবচেয়ে দামি টিকিট হবে ফাইনালের। দাম ১ হাজার ৬০০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা। আর সবচেয়ে কম দামি টিকিট থাকছে কাতারের মানুষ এবং সেখানে কাজ করতে যাওয়া অভিবাসী শ্রমিকদের জন্য। তারা মাত্র ১০ ডলারে গ্রুপ পর্বের ম্যাচের টিকিট কিনতে পারবেন। টিকিট নিয়ে লটারির ফলাফল প্রকাশ শুরু হবে আগামী ৩১ মে। আগামী ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ফাইনাল ১৮ ডিসেম্বর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,