editor

প্রকাশিত: 12:03 AM, October 11, 2022

শরীর ও মনন গঠনে খেলাধুলা অপরিহার্য বিষয় : অতিরিক্ত ডিআইজি ফয়ছল মাহমুদ

শরীর ও মনন গঠনে খেলাধুলা অপরিহার্য বিষয় : অতিরিক্ত ডিআইজি ফয়ছল মাহমুদ

সিলেট স্টেশন ক্লাব লি: এর মাসব্যাপী বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট স্টেশন ক্লাব লি: এর মাসব্যাপী বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পুলিশের অতিরিক্ত ডিআইজি ফয়ছল মাহমুদ বলেছেন, শরীর ও মনন গঠনে খেলাধুলা অপরিহার্য বিষয়। খেলাধুলা করলে মিলেমিশে কাজ করার মানসিকতা বাড়িয়ে তোলে। মোটা হওয়া থেকে রক্ষা করে। শুধু তা-ই নয়, ডায়াবেটিসের ঝুঁকিও কমে আসে। খেলাধুলা যেমন এক ধরনের বিনোদন, তেমনি মন ভালো রাখার আরেকটি ভালো উপায়। ফলে খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে হবে।

তিনি সোমবার (১০ অক্টোবর) রাতে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর মাসব্যাপী বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অপর উদ্বোধক বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারা ভাষ্যকার আতাহার আলী খান সিলেট স্টেশন ক্লাবের এ আয়োজনকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালনা পরিষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।

এছাড়াও ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সামুন মাহমুদ খান, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, জামাল ইয়াকুব, আবু বক্কর হিরণ, এ কে এম মামুনুর রশিদ, আব্দুল আহাদ, জাহিদ খান সায়েক, সুপর্ণ দে, মকসুদ আহমদ লিমু, ফেরদৌস চৌধুরী রুহেল, এ জেড এম আব্দুল্লাহ, দেলওয়ার জাহান চৌধুরী, সিদ্দিকী জামাল উদ্দিন আল বেরুনী, সাহিদ হোসেন, ইজদানী মাহমুদ খান, আব্দুল গফফার খান নিফাত সহ অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ।

নূরুদ্দীন আহমদ এডভোকেট ও সামুন মাহমুদ খানের মধ্যকার স্নোকার খেলার মধ্য দিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়। এর আগে অনুষ্ঠানের উদ্বোধক পুলিশের অতিরিক্ত ডিআইজি ফয়ছল মাহমুদ ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারা ভাষ্যকার আতাহার আলী খান ফিতা কেটে মাসব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,