editor
প্রকাশিত: 1:26 PM, November 23, 2022

বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে যেসব দল
স্পোর্টস ডেস্ক
কাতার বিশ্বকাপে আজ মুখোমুখি হবে স্পেন-কোস্টারিকা, কানাডা-বেলজিয়াম ও ক্রোয়েশিয়া-মরক্কো। ছয়টি দলের মধ্যে শিরোপার বড় দাবিদার স্পেন। অন্য দলগুলোও কেউ কারও চেয়ে কম নয়।
স্পেনের বিশ্বকাপ শুরু আজ
এবারের স্পেন দল প্রতিভায় ঠাসা। দুই গোল খাওয়ার পর ওরা তিন গোল দেওয়ার ক্ষমতা রাখে। তারুণ্যে টগবগ লুইস এনরিকের দল আজ কোস্টারিকার বিপক্ষে নামবে। ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
স্পেন শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে। ভিসেন্তে দেল বস্কের সেই দলে ছিলেন জাভি-ইনিয়েস্তারা। সেই দলের সার্জিও বুসকেতস শুধু খেলছেন। তা ছাড়া সবাই তরুণ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল স্পেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় স্বাগতিকদের বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় তারা। এরপর এনরিকে স্পেনের চেহারা বদলে দিয়েছেন।
১৯ বছর বয়সী পেদ্রি, ১৮ বছর বয়সী গাভির সমন্বয়ে গড়া স্পেনের মাঝমাঠ ঝলমল করছে। ২০ বছর বয়সী আনসু ফাতি, ২২ বছর বয়সী ফেরান তোরেস ফরোয়ার্ড লাইনে ফলার মতো কাজ করছেন। তবে তুলনায় অভিজ্ঞ কোস্টারিকা। তারা তারুণ্যের আক্রমণ ঠেকাতে পারবে কিনা সেটাই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য। এনরিকে বলেছেন, ‘আমরা তারুণ্যনির্ভর একটি দল। অভিজ্ঞতায় আমাদের চেয়ে এগিয়ে আছে অনেকে। কোনো একটা নির্দিষ্ট ধাপে গিয়ে টুর্নামেন্ট শেষ করতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। ভালো ফলাফল পেতে আমরা কেবল আমাদের সেরাটা উজাড় করে দেব এবং এগিয়ে যাব।
কানাডার বেলজিয়াম পরীক্ষা
বেলজিয়ামের বিপক্ষে আশা নয় বিশ্বাস নিয়ে খেলবে কানাডা। দলের এমন মনোভাবের কথা জানিয়েছেন কানাডার মিডফিল্ডার জোনাথন ওসোরিও। আজ বুধবার রাতে কাতার বিশ্বকাপের গ্রুপ এফ-এর ম্যাচে লড়বে বেলজিয়াম ও কানাডা। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ৩৬ বছর পর বিশ্বকাপে খেলছে কানাডা। কেভিন ডি ব্রুইনা, এডেন হ্যাজার্ড, থিবো কোর্তুয়াদের নিয়ে গড়া শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিতে আত্মবিশ্বাসী কানাডিয়ান মিডফিল্ডার ওসোরিও। নিজ দেশের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেন, ‘আশা নয়, আমরা বিশ্বাস করি। আমরা নিজেদের ওপর খুব আত্মবিশ্বাসী। দেখাতে চাই আমরা একটি ফুটবল জাতি, আমরা বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’ তবে ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বেলজিয়ামের বিপক্ষে কানাডা পাচ্ছে না দলের সেরা তারকা আলফোনসো ডেভিসকে। কানাডার কোচ জন হার্ডম্যান জানান, হ্যামস্ট্রিং স্ট্রেইনের কারণে বায়ার্ন মিউনিখের তারকাকে পাওয়া যাবে না
ক্রোয়েশিয়ার সামনে মরক্কো
রাশিয়া বিশ্বকাপে নতুন যুগের সূচনা করেছিল ক্রোয়েশিয়া। সবাইকে চমকে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। সেবার শিরোপা জিততে না পারলেও দর্শকদের মন জিতেছিল তারা। সর্বশেষ বিশ্বকাপের আত্মবিশ্বাস নিয়ে কাতারে আজ বিকেল ৪টায় মরক্কোর মুখোমুখি হচ্ছে ক্রোয়াটরা। আগের টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ মধ্যপ্রাচ্যেও ধরে রাখতে চাইবেন লুকা মদরিচরা।
তবে যাত্রার প্রথমে তাদের সামনে বাধা হতে পারে আশরাফ হাকিমির মরক্কো। বাছাইপর্বে ৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। অপরাজিত থেকে কাতারের টিকিট পেয়েছিল তারা। অন্যদিকে ৭ জয়, ২ ড্র ও ১ হার নিয়ে কাতারের টিকিট পায় ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। বাছাইয়ের পারফরম্যান্সে এগিয়ে থাকা মরক্কোর সামনে তাই একটু কঠিন পরীক্ষা দিতে হতে পারে বর্তমান রানার্সআপদের। বিশ্বকাপে উভয় দলের মুখোমুখি লড়াই অবশ্য ক্রোয়েশিয়ার হয়ে কথা বলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,