editor
প্রকাশিত: 5:15 PM, September 27, 2023
শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুদে খেলোয়াড়দের শিক্ষা-দীক্ষা ও খেলাধুলায় সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত সিলেটে বুধবার ২৭ সেপ্টেম্বর ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমান পিপিএম সেবা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা’র চেয়ারম্যান তপন কুমার সরকার, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
ক্রীড়াঙ্গণে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন। তিনি ফুটবল, ভলিবল ও হকিসহ বিভিন্ন খেলায় পারদর্শী ছিলেন। খেলাধুলায় জাতির পিতার ব্যাপক পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ক্রীড়া ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে বিশেষ অবদান রয়েছে সে সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীরাই হবে আগামীর হাতিয়ার অ্যাখ্যা দিয়ে স্বাধীনতাকে বুকে ধারণ করে কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর উপযোগী করে গড়ে ওঠার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে হবে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়তে অভিভাবক ও শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আগামী ১ অক্টোবর ৫ দিনের এ প্রতিযোগিতা শেষ হবে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ৪৯৬ জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
মাসুদ/জহির/ডলি /২০২৩
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,