editor
প্রকাশিত: 3:36 PM, September 18, 2024
পটুয়াখালী প্রতিনিধি:: ঢাকা শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি বড়াল, সিনিয়র শিক্ষক মো. শওকত হোসেন, সিনিয়র শিক্ষক মুর্শিদাই রাইহান, মো. জাহাঙ্গীর আলম সবুজ, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বাবুল আক্তার প্রমুখ।
বক্তব্যে শিক্ষকরা বলেন, ২০১৫ সালের পূর্বের সকল শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে প্রদান করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের শূন্য পদ সমূহে নীতিমালা/ বিধি অনুসারে শীঘ্রই পদোন্নতি প্রদান করতে হবে, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক শূন্য পদোন্নতি ত্বরান্বিত করতে হবে এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে, চাকরি স্থায়ী করনসহ ২০১০ ও ১১ ব্যাচের শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে অতিশীঘ্রই পদন্নোতি দিতে হবে, মাধ্যমিকের সকল প্রশাসনিক পদে শিক্ষকদের নিয়োগ দিতে হবে এবং অশিক্ষিত কিংবা প্রকল্পের কোন লোক শিক্ষক সমাজ মেনে নিবেনা।
মানববন্ধনে শিক্ষক বক্তারা আরও বলেছেন ১৭ সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে শিক্ষকদের উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ