editor
প্রকাশিত: 7:45 PM, September 18, 2024
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী সাদ্দাম শেখ(২১) কে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার ( ১৮ ই সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো মোঃ জানি মোল্যা, মোঃ মেহেদী আবু কাওসার, সাজ্জাদ হোসেন মাতুব্বর, রাজেস রনি দাস, মোঃ রবিন মোল্যা। এছাড়া অপর এক আসামী আলমগীর হোসেন কে ৫বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করার আদেশ দেয় আদালত।
রায়ের সময় আসামীরা আলাদতে উপস্থিত ছিল।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর গভীর রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে নিউ নুপুর পরিবহনের বাসটির ছিনতাই হয়। সে সময় বাসের সহকারী(হেলপার) সাদ্দাম শেখ বাসটি পাহারায় ভিতরে ঘুমিয়ে ছিল। ঐদিন সকালে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা চৌরাস্তার পাশ থেকে হাতপা বাধা অবস্থায় হেলপার সাদ্দামের লাশসহ পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করে পুলিশ।
পরে বাসের মালিক জয়নাল আবেদীন বাদী হয়ে হত্যা ও বাস ছিনতায়ের অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের করে।
তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি থানার এস.আই অখিল কুমার আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সানোয়ার হোসেন জানান, দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত পেনাল কোডের ১৮৬০ এর ৩৯৬ ধারায় এই রায় দেয়। এ রায়ে মামলার বাদী সঠিক বিচার পেয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমবে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ