admin
প্রকাশিত: 3:00 PM, May 2, 2021
অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩২ জন সম্মুখযোদ্ধার পরিবার পেয়েছেন সরকারের ক্ষতিপূরণ। ৩০ এপ্রিল পর্যন্ত ৩৭.৫০ লাখ থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত পেয়েছেন তারা। অর্থ মন্ত্রণালয় থেকে এ ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিপূরণের অর্থ পেয়েছে পুলিশ বিভাগ। পুলিশ বিভাগে মারা যাওয়া ৬৮ কর্মকর্তা-কর্মচারীর পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। জানা গেছে, গত এক বছরে পুলিশের ৯০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
যদিও সম্মুখযোদ্ধা হিসেবে গত এক বছরে সবচেয়ে বেশি ১৫২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা যান। অথচ ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন মাত্র ১৩ জন চিকিৎসক।
অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যানুসারে, মোট ১৩২ জন ফ্রন্টলাইনার বা সম্মুখযোদ্ধাদের মধ্যে ১৩ জন চিকিৎসক, ১৮ জন নার্স, ৬৮ জন পুলিশ এবং ১৫ জন বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ১৮ জন কর্মচারী রয়েছেন। মোট ১৩২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ বাবদ ৬১ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘যত দ্রুত সম্ভব মারা যাওয়া চিকিৎসক ও নার্সদের ক্ষতিপূরণের টাকা পরিবারের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,