admin

প্রকাশিত: 6:15 PM, September 25, 2024

করিম উল্লাহ মার্কেটের দোকানকোঠা নিয়ে প্রবাসী নজমুল মিথ্যাচার করছেন

সংবাদ সম্মেলনে ছানা উল্লাহ ফাহিম

করিম উল্লাহ মার্কেটের দোকানকোঠা নিয়ে প্রবাসী নজমুল মিথ্যাচার করছেন

নগরের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের দোকানকোঠা নিয়ে যুক্তরাজ্য প্রবাসী আমিরুল ইসলাম নজমুল মিথ্যাচার ও হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন মার্কেটের স্বত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মার্কেটের হলরুমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমিরুল ইসলাম নাজমুল হাইকমিশনের মাধ্যমে সরকার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার মিথ্যা অভিযোগ প্রেরণ করে আমাদের বারবার পুলিশি হয়রানির শিকার করছেন। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে এখন তিনি গণমাধ্যমেও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা তার মিথ্যা অভিযোগ ও বিরামহীর হয়রানির শিকার।’

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৩ সালের ৩০ আগস্ট ইংল্যান্ড প্রবাসী আমিরুল ইসলাম নজমুলের অনুরোধে করিম উল্লাহ মার্কেটের দ্বিতীয় তলার ৩৪ নম্বর দোকানটি মো. ফকরুল ইসলাম নামে একজনের কাছে ভাড়া দেওয়া হয়। ভাড়াটিয়া বন্দোবস্ত গ্রহিতা আমিরুল ইসলাম নাজমুলকে নিয়মিত ভাড়া পরিশোধ করেন। ফকরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী ওই দোকানে ব্যবসা করলেও নজমুল তার ভগ্নিপতি এমএস সাঈদ, চৌধুরী বেলালকে দিয়ে ব্যবসা করাবেন বলে জানান। এর প্রেক্ষিতে তাকে সরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ‘২০২০ সালে প্রবাসী আমিরুল ইসলাম নজমুল ফোনে অভিযোগ করেন ভগ্নিপতি বেলাল দোকান ভাড়া, বাড়িভাড়াসহ অন্যান্য সহায় সম্পত্তির আয় আত্মসাৎ করেছেন। তাঁর বাড়ি ও দোকান অন্যায়ভাবে দখল করে রেখেছেন। তিনি তার ভয়ে দেশে আসতে পারছেন না। টেলিফোনে একাধিকবার অনুরোধ করায় আমি বিষয়টি সমাধান করে দেই।’

ছানা উল্লাহ ফাহিম বলেন, ‘নজমুলের ভগ্নিপতি বেলালকে সরানোর উদ্যোগ নেওয়া হলে আমিরুল ইসলাম আমাকে একজন ভালো ভাড়াটিয়া দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। অনুরোধের প্রেক্ষিতে একজন ভাড়াটিয়া ঠিক করা হলেও আমিরুল ইসলাম নাজমুল আমাকে না জানিয়ে একজন মোবাইল মেকানিককে দোকানটি ভাড়া দেন নজমুল। এ বিষয় জানার পর আমিরুল ইসলামকে তলব করলে তিনি আমার ওপর ছেড়ে দেন এবং ব্যাংক হিসাব নাম্বার দিয়ে ভাড়ার টাকা একাউন্টে জমা করে দিলেই চলবে বলে জানান।’

এর প্রেক্ষিতে মোবাইল মেকানিক দিলদার হোসেনের পাশাপাশি দোকানে আরেক জনকে বসিয়ে দেওয়ার কথা জানান ফাহিম। তিনি বলেন, ‘তারা উভয়ই ব্যবসা করতে থাকেন। ভাড়া নিয়মিতভাবে আমিরুল ইসলামের একাউন্টে জমাও হতে থাকে। তবে মেকানিকের ভাই বিদেশ চলে যাওয়াতে মেকানিক তার ভাইয়ের দোকানে চলে যান এবং ডেকোরেশনের বিনিময়ে কবির আহমদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান।’

এসব ঘটনার এক পর্যায়ে প্রবাসী নজমুল ক্ষিপ্ত হয়ে নানা প্রোপাগান্ডা ও হয়রানি শুরু করেন বলে অভিযোগ করিম উল্লাহ মার্কেট কর্তৃপক্ষের।

মার্কেটের স্বত্বাাধিকারী ছানা উল্লাহ ফাহিম বলেন, ‘২০২০ সালে কোভিড চলাকালে হঠাৎ পুলিশ আমার বাড়িতে নোটিস নিয়ে আসে। আমিরুল ইসলাম নাজমুল লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমাদের বিরুদ্ধ একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে হাইকমিশনের মাধ্যমে সরকার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার মিথ্যা অভিযোগ প্রেরণ করে হয়রানি করেছেন। পাশাপাশি সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করেছেন।’

আমিরুল ইসলাম নজমুল চুক্তিপত্রের বিভিন্ন শর্ত ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন ফাহিম। তিনি বলেন, ‘অক্টেবর ২০২০ থেকে মে ২০২১ পর্যন্ত আমাদের জমিদারি ভাড়া বকেয়া রাখেন নজমুল। তাই ২০২১ সালের ৩১ মে আইনজীবীর মাধ্যমে শর্ত ভঙের জন্য সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারায় লিগ্যাল নোটিস প্রেরণ করি।’

তিনি অভিযোগ করেন, প্রবাসী নজমুল এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে একাধিকবার মিথ্যা অভিযোগ দেওয়া দিয়েছেন এবং থানায় সাধারণ ডায়রি ও আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।

মামলাগুলো এখনো চলমান উল্লেখ করে তিনি বলেন, ‘অভিযোগ, জিডি ও মামলা দিয়ে আমিরুল ইসলাম বারবার আমাদেরকে তদন্তের মুখোমুখি করে চরম হয়রানি করছেন।’

গণমাধ্যমে নজমুল ইসলামের নানা অভিযোগ প্রসঙ্গে ছানা উল্লাহ ফাহিম বলেন, ‘ভাড়াটিয়া ফকরুল ইসলামের স্ত্রীকে সরানোর বিনিময়ে দুই লাখ টাকা আদায়ের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। নজমুল চেকের মাধ্যমে আমাদেরকে ভাড়া দেওয়ার তথ্যও সত্য নয়।’

এছাড়া মামলা বিচারাধীন অবস্থায় অন্যের হস্তক্ষেপ এবং অপপ্রচারের মাধ্যমে মার্কেট কর্তৃপক্ষকে অপদস্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির