admin

প্রকাশিত: 8:15 PM, November 18, 2024

সমৃদ্ধ জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই : কমিউনিটি নেতা মাহিদুর রহমান

লুয়েট শিক্ষার্থী সহায়তা তহবিল বিতরণ

সমৃদ্ধ জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই : কমিউনিটি নেতা মাহিদুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমিউনিটি নেতা মাহিদুর রহমান বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত ব্যক্তি দেশ-তথা জাতির সম্পদ। তারা কখনও অপকর্মে লিপ্ত হয় না। আগামীর দেশগঠনে মেধাবী নেতৃত্বের প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানান।

তিনি সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার স্কুল এন্ড কলেজ হলরুমে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে (লুয়েট) আয়োজিত লুয়েট শিক্ষার্থী সহায়তা তহবিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লুয়েট’র উপদেষ্টা কমিউনিটি নেতা আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল আহাদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,  সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জাফরাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুক্তাদির, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক জগলু ও  ফাহিম মাহমুদ ফুরুক এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মুহিত, সাংবাদিক শফিক আহমদ শফি, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক প্রমুখ।

অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ইউনিয়নের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ ছয়লক্ষ টাকা বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির