admin
প্রকাশিত: 10:14 PM, May 3, 2021
অনলাইন ডেস্ক
সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেস অলরাউন্ডার থিসারা পেরেরা। আজ সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন তিনি। মাত্র ৩২ বছর বয়সে অবসরের ঘোষণা দেওয়া এ নিয়ে ভক্ত অনুরাগীদের ভেতর শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। যদিও কেন অবসরের ঘোষণা দিলেন তা পরিস্কার করেননি এই পেসার।
আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে শ্রীলঙ্কার। তার আগেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন থিসারা।
বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, আসন্ন দুই সিরিজে শ্রীলঙ্কার নির্বাচকরা ঠিক করেছিলেন, কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রেখে নতুন মুখকে সুযোগ করে দেবে। যাদের বিশ্রামে রাখার ভাবনা করেছিল বোর্ড, তাদের মধ্যে পেরেরার নামও ছিল বলে ধারণা করেছে অনেকেই। দলে ডাক পাওয়া না পাওয়ার আগেই নিজ থেকে ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
এদিকে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘সিনিয়র প্লেয়ারদের মধ্যে দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলা ম্যাথুজ, দীনেশ চাণ্ডিমল, সুরঙ্গ লাকমল এবং থিসারা পেরেরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। সম্ভবত সে কারণেই ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন থিসারা।’
২০০৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পেরেরা। এর পরের বছর টি-টোয়েন্টি এবং তার পরের বছর হয় টেস্ট অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে টেস্টে ২০৩ রান ও ১১ উইকেট, ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট এবং টি-টোয়েন্টতে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার ঝুলিতে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,