editor
প্রকাশিত: 4:01 PM, May 5, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর মতিঝিল বিআরটিসি বাস ডিপোর সামনে চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা সুজিত জানান, আজ ভোরে গোপীবাগ ঋষিপাড়া থেকে আমি এবং আমার খালা রিকশা করে যাচ্ছিলাম। মতিঝিল বিআরটিসি বাস ডিপোর সামনে যাওয়া মাত্রই প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা আমার খালার ভ্যানেটি ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। এসময় ছিনতাইকারীদের টানে আমার খালা রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরো জানান, আমার খালার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি সুজন দাসের স্ত্রী। বর্তমানে গোপীবাগ ঋষিপাড়া একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিন ছেলের জননী ছিলেন তিনি।
আমার খালা একটি অ্যাপার্টমেন্টে ক্লিনারের কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে এক নারী মতিঝিল বিআরটিসি ডিপোর পাশে ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে এক নারী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,