editor
প্রকাশিত: 10:12 PM, May 10, 2021
অনলাইন ডেস্ক
জমজমাট লড়াই হলেও শেষ পর্যন্ত বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। শনিবার ক্যাম্প ন্যু’তে হয় ম্যাচটি। তবে ড্রতে শিরোপা ভাগ্য নড়বড়ে হয়ে গেল অ্যাতলেটিকোর। তবে শীর্ষস্থান এখনও ধরে রেখেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। কিন্তু ঘরের মাঠে পয়েন্ট হারানোয় শিরোপা লড়াইয়ে জোর ধাক্কা খেল রোনাল্ড কোম্যানের বার্সা। মৌসুমের শুরুতে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো বন্ধু লিওনেল মেসির মুখোমুখি হন লুইস সুয়ারেস। এদিন ম্যাচের প্রথম সুযোগটি আসে উনবিংশ মিনিটে। মারিও এরমোসোর ক্রস ডি-বক্সে খুঁজে পায় আনহেল কোররেয়াকে; তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট দারুণ স্লাইডিং চ্যালেঞ্জে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন ক্লেমোঁ লংলে। ৪১তম মিনিটে মেসির জাদুকরী ফুটবলে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ডান দিক থেকে একজনকে কাটিয়ে চোখের পলকে সামনে আরও দুজনের ফাঁক দিয়ে বামে ঢুকে জায়গা বানিয়ে ট্রেডমার্ক শট নেন আর্জেন্টাইন তারকা। অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে কোনোমতে আঙুল ছুঁয়ে জাল অক্ষত রাখেন ইয়ান ওবলাক। চার মিনিট পর আরেকটি নিশ্চিত সুযোগ উড়িয়ে মেরে হতাশ করেন অ্যাতলেটিকোর ফেলিপে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দূর থেকে ভীতি ছড়ান সুয়ারেস। যদিও তার জোরালো হাফ ভলি পোস্টের বেশ বাইরে দিয়ে যায়। পরের ১৫ মিনিটে ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে বার্সেলোনা। আক্রমণের ধার বাড়াতে সের্জিনো দেস্তকে বসিয়ে উসমান দেম্বেলেকে নামায় বার্সেলোনা। ৮৫তম মিনিটে তার হাত হাত ধরেই এগিয়ে যেতে পারতো তারা। তবে অরক্ষিত এই ফরোয়ার্ডের হেড ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। শেষ সময়ে শেষ একটা চেষ্টা করেন মেসি। কিন্তু তার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,