editor
প্রকাশিত: 3:15 PM, May 17, 2021
অনলইন ডেস্ক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় কাজল কৃষ্ণ দাস (৫৫) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত চন্দ্র মজুমদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর ৪টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিক্ষকের মৃত্যু হয়।
নিহত কাজল কৃষ্ণ দাস চরআমানউল্যা গ্রামের বসন্ত কুমার দাসের ছেলে। তিনি স্থানীয় ইন্দ্রেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আটক শান্ত মজুমদার একই গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।
নিহতের ছেলে প্রাণতোষ দাস বলেন, পার্শ্ববর্তী খোকন চন্দ্র মজুমদারের কাছ থেকে পাওনা টাকার জন্য রোববার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের বাড়িতে যান বাবা। এ সময় খোকনের ছেলে শান্ত মজুমদার তার বাবাকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে।
পরে আহতাবস্থায় তিনি বাড়িতে ফিরে এলে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। রাত ২টার দিকে বাবার শরীরের অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সোমবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাজল কৃষ্ণকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার ছেলের এমন অভিযোগের ভিত্তিতে শান্ত মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,