editor

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

মৌখিক পরীক্ষা দিয়েই নিয়োগ পাবেন ৪০৯ চিকিৎসক

মৌখিক পরীক্ষা দিয়েই নিয়োগ পাবেন ৪০৯ চিকিৎসক

4

অনলাইন ডেস্ক

৪৪তম বিশেষ বিসিএসে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হচ্ছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত বিধিমালা গেজেট আকারে গত ২৮ জুন প্রকাশ করা হয়েছে।

5

সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে এ সংশোধন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এককালীন নিয়োগের জন্য এ সংশোধন আনা হয়েছে। নিয়োগের পর এই সংশোধন বিলুপ্ত হয়ে যাবে। এতে ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে।

বিধিতে বলা হয়, সরকার কোভিড-১৯ মহামারির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কমিশন কর্তৃক নির্ধারিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নিয়োগ দেওয়া হবে।

6

জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেস্থেসিওলজি) বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। এছাড়া, সহকারী সার্জন হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃত অন্যান্য সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

3

ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

4 সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে নিঝুম সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ইসলামপুর

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

4 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

7 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

1
5