admin
প্রকাশিত: 1:07 PM, June 19, 2021
অনলাইন ডেস্ক
লোকবলের পরিবর্তে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারে প্রাধান্য দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। করোনার কারণে এবার ডিজিটাল হজের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সুরক্ষার জন্য এবার হজযাত্রীদের স্মার্টকার্ড দেওয়া হবে। কার্ড ছাড়া কেউ হজ করতে পারবেন না।
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোভিড পরিস্থিতির কারণে আমরা হজযাত্রীদের সব প্রকার সুরক্ষা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছি।
দেশটির উপমন্ত্রী ডা. আবদুল ফাত্তাহ মাশহাত বলেন, কেউ হজ করতে চাইলে তাকে অবশ্যই হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে। মন্ত্রণালয় যাদের হজের অনুমতি দেবে, তাদের প্রত্যেককে স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে।
আবদুল ফাত্তাহ মাশহাত আরও বলেন, হজের সময় যদি এমন কাউকে পাওয়া যায়; যার হজ আইডি কার্ডের তথ্যের সঙ্গে ওয়েবসাইটের তথ্যের মিল নেই- তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হাজিদের গতিবিধি ও চলাফেরা নিয়ন্ত্রণ কম্পিউটার সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে। সব হাজি যাতে সময়মতো তাদের হজের বিভিন্ন ইবাদত সময়মতো সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য রোবটগুলো দিনরাত নির্দেশনা দিয়ে যাবে।
হজ শেষে হাজিদের নিরাপদে দেশে ফিরতে সঠিক যাতায়াত নির্দেশনা দেবে রোবট। এ জন্যে সব হাজির হজ পালনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রত্যেক হাজি হজের নিয়ম অনুসারে সাতবার কাবা শরিফ তাওয়াফ, সাফা এবং মারওয়াহ পাহাড়ের মাঝে সাতবার পেছনে পেছনে সাতবার ঘড়িরকাঁটা ধরে হাঁটেন। তারপরে জমজমের পানি পান করেন।
আরাফাত পর্বতের সমভূমিতে গিয়ে মুজদালিফার সমভূমিতে একটি রাত যাপন এবং তিনটি স্তম্ভের উপরে শয়তানকে লক্ষ্য করে প্রতীকী পাথর নিক্ষেপ-সবকিছুতেই এবার রোবট।
ডিএসএস/ ১৯ জুন ২০২১/ রুজি
আমদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।