editor
প্রকাশিত: 2:49 PM, October 7, 2023
উৎফল বড়ুয়া
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর অক্টোবর সার্ভিসের মাসব্যাপী সেবায় ৬ অক্টোবর, বুধবার চন্দনাইশের “মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসা” প্রাঙ্গনে ডায়েট ক্যাম্প, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং, শুকনো খাবার ও মশারী বিতরণ, ডেঙ্গু সচেতনতাসহ বিভিন্ন সেবা কার্যক্রম ক্লাব সভাপতি লায়ন নাজমুল হুদা এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন এম. ডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।রিজিওন চেয়ার পারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন আবু বকর সিদ্দিকী পিএমজেএফ, গভর্ণর এডভাইজর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কন্সার্ণ জোন চেয়ারপারসন লায়ন এমএন সাফা পিএমজেএফ, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু তাহের, সম্মানিত অতিথি ছিলেন গভর্ণর এডভাইজর লায়ন একেএম শওকত হাসান খান, রিজিওন চেয়ারপারসন লায়ন একরামুল হক ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মেজবাহ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, সেক্রেটারি লায়ন নুরুল আকবর কাজল, ট্রেজারার লায়ন জাহেদ হোসেন, লায়ন মোহাম্মদ শোয়েব। এছাড়া লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সাদমান ও অন্যান্য লিও সদস্যদের আতিথিয়েতায় লিও ডিস্ট্রিক্ট টিমের সভাপতি লিও সাদিফ, আইপিপি লিও ইরফান, সেক্রেটারি লিও শওকত, ট্রেজারার লিও রাফিদ জিএলটি ডিস্ট্রক্ট কোঅর্ডিনেটোর লিও দীপ্ত প্রমূখ। মাননীয় জেলা গভর্ণর তাঁর বক্তব্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর বিভিন্ন সার্ভিস প্রোগ্রাম সহ সাম্প্রতি ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে পরিত্রাণের করণীয় সম্পর্কে সামাজিক সচেতনতার মত মানবিক কার্যক্রমের জন্য নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট