admin
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
সিলেটের জকিগঞ্জে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সাবেক ইসলামী ছাত্র শিবির নেতার বাড়িতে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার কসকনপুর ইউনিয়নের চিনির চক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক শিবির নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ লস্কর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্থানীয় রাজনীতির নানা অনিয়ম নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেন। ওই পোস্টে বিএনপি-র এক স্থানীয় নেতার নাম উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়ায় স্থানীয় দলীয় কর্মীদের মধ্যে।
এর জের ধরে ১২ই নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ঘটিকার দিকে ৮-১০ জন যুবক মোটরসাইকেলে করে এসে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। হামলাকারীরা বাড়ির জানালা-দরজা ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আবুল কালামের চাচা জবরুল হক লস্কর বলেন, “ভাতিজা আবুল কালাম অনেক বছর থেকেই রাজনীতির সাথে জড়িত। বর্তমানে সে যুক্তরাজ্যে অবস্থান করছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন নেক্কারজনক হামলা চালানো হয়েছে। বাড়িতে থাকা বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে তারা। বাড়িতে থাকা নারী সদস্য এবং শিশুদের সাথে খুব ই খারাপ ব্যবহার করেছে বলেও অভিযোগ ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা বিএনপি-র সভাপতি শফিক আহমদ বলেন, “আমাদের দলের কেউ এ ঘটনায় জড়িত নয়। বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসন তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।”
জকিগঞ্জ থানার (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
3 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
2 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
6 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
5 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 7
8 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
2 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
5 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়
2 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত