editor
প্রকাশিত: 7:40 PM, August 31, 2021

পহেলা সেপ্টেম্বর রানীগঞ্জ গণহত্যা দিবস
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
১৯৭১ সালের পহেলা সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর স্থানীয় দোসরদের সহায়তায় প্রাচীন ঐতিহ্যবাহী নৌ বন্দর হিসেবে খ্যাত কুশিয়ারা নদীর তীরে অবস্থিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে গণহত্যা চালায়। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় পুরো রানীগঞ্জ বাজার। ৩১শে আগষ্ট শ্রীরামসী গণহত্যার পরদিন পহেলা সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে এ গণহত্যা সংঘটিত হয়।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের আজকের এই দিনে রানীগঞ্জের সকল ব্যবসায়ী, বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন, বড় বড় নৌকার মাঝিসহ ক্রেতা-বিক্রেতাদের স্থানীয় পাকিস্তানী দোসরা খবর দিয়ে বাজারের একটি দোকানে জমায়েত করে। তারা সকলকে বলে শান্তি কমিটির করে দিবে। প্রায় দুই শতাধিক মানুষ জড়ো হবার পর কোন কিছু বুঝে উঠার আগেই সকলকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে এদের নিয়ে যাওয়া হয় কুশিয়ারা নদীর তীরে। সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পেছন দিক থেকে গুলি করে রক্তে রঞ্জিত করে দেয় কুশিয়ারা নদীকে। প্রথম গুলিতে মৃত্যু নিশ্চিত না হওয়ায় পর একাধিকবার লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হয়। ইতিহাসের বর্বর এই নারকীয় তান্ডবে প্রায় দুই শতাধিক লোক শহিদ হলেও হত্যাযজ্ঞের পর ৩৪ জনের নাম পরিচয় পাওয়া যায়।অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। রানীগঞ্জ বাজারের এই ধ্বংস যজ্ঞের খবর তৎকালীন সময় বিবিসিতে প্রচারিত হয়ে ছিল। বর্বরোচিত এ হত্যাকান্ড এখনো কাঁদায় রানীগঞ্জবাসীকে। মুক্তিযুদ্ধ চলাকালে রাণীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বীর মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ করত। বিষটি স্থানীয় কিছু দোসররা পাক হানাদারদের জানিয়ে দেয় এবং পরে কিছু দোসরদের সহায়তায় পাক হানাদাররা নানা শ্রেণী পেশার মানুষদের গুলি করে হত্যা করে। নিহতদের লাশ নদীতে ফেলে দেওয়ায় অনেকের লাশও খুঁজে পাওয়া যায়নি। এঁদের মধ্যে তিনজন ব্যাক্তি গুলি খেয়ে প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের মত হতে হয় পঙ্গু।
রানীগঞ্জ গণহত্যা দিবসে প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। তবে, স্বাধীনতার ৫০ বছরেও রানীগঞ্জের শহিদদের স্মরণে কোন স্মৃতি পরিষদ গঠন করা হয়নি। ব্যাক্তি উদ্যোগে শহিদ গাজী ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ২০০৩ সাল থেকে প্রতি বছর রানীগঞ্জ গনহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে।
শহীদ গাজী পাঠাগারের সভাপতি আবুল কাশেম আকমল জানান, এ বছরও দিবসটি পালনে দুপুর ১২টায় রানীগঞ্জ শহীদ গাজী পাঠাগারে শোক সভা, রানীগঞ্জ মাদ্রাসা জামে মসজিদে বাদ জোহর খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে ২টায় শহীদ আকলু মিয়ার বাসভবনে এতিম ও মিসকিনদের সাথে নিয়ে এক মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর শহীদ গাজী ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট