editor
প্রকাশিত: 4:20 PM, September 7, 2021

সুনামগঞ্জে শ্রেষ্ঠ এএসপি হয়েছে জয়নাল আবেদীন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদীন।
এউপলক্ষে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্ভর) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌরশহরের মল্লিকপুর পুলিশ লাইন্স মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীনকে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়।
পরে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী সায়েম, মোঃ আবু সাঈদ ও মোঃ পারভেজ আলম চৌধুরী। এসময় পুলিশের অন্যান্যও কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এব্যাপারে শ্রেষ্ঠ এএসপি মোহাম্মদ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন- আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে তার জন্য আমার সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।
এই সম্মাননা আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য সর্বদা সচেষ্ট থাকব। এজন্য সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া চাই।
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন বর্তমানে সুনামগঞ্জ সদর সার্কেলে কর্মরত রয়েছেন। তিনি গত ২০১৯ সালের ৫ মে সুনামগঞ্জে যোগদান করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট