editor
প্রকাশিত: 8:07 PM, September 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটি করতে নেমে টাইগার যুবাদের বোলিং তোপে পড়ে সফরকারী আফগান যুবারা। মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায় তারা। ছোট লক্ষ্যেকে সামনে রেখে ব্যাটিং বিপর্যয় সামলে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার যুবারা। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার (১২ সেপ্টেম্বর) টসে জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সাবাবুন বানুরির ২৫, কামরান হোটাকের অপরাজিত ১৮*, ইশাক জাজাইয়ের ১২ ও আলাহ নুরের ১২ রানে ভর করে স্কোরবোর্ডে ১০১ রানে তারা। স্বাগতিক বোলার নাইমুর রহমান নয়নের শিকার ৪ উইকেট। এছাড়া গোলাম কিবরিয়া দুইটি ও একটি করে উইকেট নেন রিপন মন্ডল ও এসএম মেহেরব।
রান তাড়া করতে ৩৭ রানের উদ্বোধনী জুটি পায় টাইগার যুবারা। ২ উইকেটে ৭০ থেকে ৭ উইকেটে পরিণত হয় ৯৫ রানে। তবে আইচ মোল্লার অপরাজিত ১৬ রানে লক্ষ্যে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। ওপেনার নাবিল ২৪ ও মফিজুল করেন ৩১ রান। নাভিদ নিয়েছেন ৪ উইকেট। এছাড়া হাসানির শিকার ৩ উইকেট।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি ১৪ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর চতুর্থ এবং শেষ ওয়ানডে ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। এই সিরিজ দিয়েই শুরু হলো বাংলাদেশের যুবাদের আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,