editor
প্রকাশিত: 3:57 PM, September 14, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ মুক্তিযোদ্ধাকে কারাঘারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান (৬৩), সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার (৬৫) ও সহযোগী অপু পাল (৪০)।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্ভর) দুপুরে সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মোঃ বদরুল আলম তালুকদার সাংবাদিকদের জানান, জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের মুক্তিযোদ্ধা পরিমল পাল ভারতে চলে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অন্যজনকে মুক্তিযোদ্ধা পরিমল সাজিয়ে ২লক্ষ ১০হাজার টাকা আত্মসাৎ করাসহ আরো অনেকের নামে ভুয়া বিল তৈরি করে লক্ষলক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার ও সহযোগী অপু পাল।
এঘটনার প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা গেদা আলীর ছেলে ইসমাইল আলী বাদী হয়ে চলতি বছরের ৫ জানুয়ারী শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে এই মামলাটি সিআইডি তদন্ত করে এবং গত ১৬ মার্চ ওই ৩ মুক্তিযোদ্ধাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় তাদের বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্ভর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এমতাবস্থায় গতকাল সোমবার (১৩ সেপ্টেম্ভর) বিকেলে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নুরের আদালতে হাজির হয়ে অভিযুক্ত ৩ আসামী সাবেক কমান্ডার আতাউর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার ও সহযোগী অপু পাল জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাঘারে পাঠানো আদেশ দেন বিজ্ঞ বিচারক। পরে সন্ধ্যায় তাদেরকে কারাঘারে নিয়ে যাওয়া হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট