editor
প্রকাশিত: 12:51 PM, November 4, 2021
তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জলমহাল হতে গোলাম নুর (৫০) নামের দুই সন্তানের জনকের ভাসমান লাশ উদ্ধার করেছে,তাহিরপুর থানা পুলিশ।
বুধবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় খবর পেয়ে থানার দায়িত্বে থাকা এসআই মো. নাজমুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ভাসমান অবস্থায় কেন্দুয়া নদীর পাশের গোলাঘাট জলমহাল থেকে লাশ উদ্ধার করেন।
জানাগেছে,নিহত গোলাম নুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত আকরম আলীর ছেলে।দুই শিশু সন্তানের জনক নিহত গোলাম নুর স্ত্রী সন্তানদের নিয়ে গত কয়েকবছর ধরে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে শশুড় বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি।’
নিহতের সহোদর আলী হোসেন জানান,উপজেলার গোলকপুরে থাকা শশুড় বাড়িতে যাবার উদ্যেশ্যে মঙ্গলবার সকালে উজান তাহিরপুরের পৈতৃক বাড়ি হতে বের হয়ে যান গোলাম নুর।এরপর দিন শেষে ওই রাতেও শশুড় বাড়িতে থাকা স্ত্রী সন্তানদের নিকট ফিরেননি তিনি।
বুধবার রাতে উপজেলার কেন্দুয়া নদী সংলগ্ন গোলাঘাট জলমহালের ২ হতে ৩ ফুট পানির উপর এক ব্যাক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে মাছধরা কালে কয়েকজন জেলে থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে পুলিশ জলমহাল থেকে গোলাম নুরের ভাসমান লাশ উদ্ধার করে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) বলেন,নিহতের পরিবারের সন্ধান পাওয়া পর।পরিবারের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট