editor
প্রকাশিত: 4:34 PM, May 29, 2021
অনআইন ডেস্ক
এ যেনো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার ঘটনা! গাঁজার একটি ফার্মে অভিযান চালাতে গিয়ে তার নিচে পাওয়া গেলো বিশাল ক্রিপ্টোকারেন্সি মাইন। এটি পরিচালনা করা হতো আবার জাতীয় গ্রিডের বিদ্যুতের অবৈধ লাইন এনে। বৃটেনের বার্মিংহামের উত্তরপশ্চিমাঞ্চলে এমন একটি অপরাধ কেন্দ্র খুঁজে পেয়েছে দেশটির পুলিশ। এখন জানা যাচ্ছে, এই ক্রিপ্টোকারেন্সি মাইন পরিচালনা করতে হাজার হাজার পাউন্ডের বিদ্যুৎ চুরি করেছে অপরাধিরা।
এ নিয়ে অভিযানে অংশ নেয়া সার্জেন্ট জেনিফার গ্রিফিন বলেন, আমাদের কোনো ধারণাই ছিল না সেখানে কী আছে। সেখানে গাজা চাষ চলছিল। আমার বিশ্বাস, এই এলাকায় এরকম আরো অনেক ক্রিপ্টো মাইন খুঁজে পাওয়া যাবে। পুলিশ বিশ্বাস করে, এই অপরাধ কেন্দ্রটি থেকে মূলত বিটকয়েনের ব্যবসা করা হতো।
সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০০টি কম্পিউটার। এগুলো পরিচালিত হতো বাইপাস হওয়া বিদ্যুতের লাইন থেকে। তবে অভিযানের সময় সেখানে কেউ ছিলনা। তাই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে।
ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। ডয়চে ব্যাংকের তথ্যানুযায়ী, বিটকয়েন মাইনিং করতে প্রতি বছর যে বিদ্যুতের প্রয়োজন পরে ততো বিদ্যুৎ সুইজারল্যান্ডও ব্যবহার করে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও বুধবার সবধরনের ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ ঘোষণা করেছেন।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে