editor
প্রকাশিত: 7:54 PM, March 3, 2022

শ্রমিকনেতা আবুল কালাম আজাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী আপোসহীন সংগ্রামী শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা বিকেল ৪ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোঃ ছাদেক মিয়া। সভা পরিচালনা করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন; জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুরুজ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, দপ্তর সম্পাদক এবং আবুল কালাম আজাদ এর পুত্র বদরুল আজাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু প্রমুখ।
বক্তারা বলেন, আবুল কালাম আজাদ মহান মে দিবসে শ্রমিকদের স্ববেতনে ছুটির দাবিতে আন্দোলন, রমজান মাসে বিনা বেতনে ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাসের আন্দোলন, হোটেল সেক্টরে নি¤œতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন আন্দোলন সহ অসংখ্য স্থানীয় ও জাতীয় আন্দোলনে অংশগ্রহণসহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
তিনি ১৯৬৮ সালের ২৫ জুন সিলেট সদর উপজেলার চামেলি বাগ গ্রামে জ¤œগ্রহন করেন এবং তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ০৩ মার্চ সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রাপথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন বিভিন্ন বিভাগীয় কর্মসূচী গ্রহণ করেছে তার মধ্যে আজ সকাল ১০ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে মানিকপীরস্থ কবরস্থানে র্যালী সহযোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। আবুল কালাম আজাদ এর মৃত্যুবার্ষিকীতে বিভাগীয় কর্মসূচীর মধ্যে রয়েছে ৬মার্চ’২২, রবিবার বিকেল ৪টায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩০৫), কুলাউড়া উপজেলায়, ৬মার্চ ২২, রাত ৮টায় জুড়ী উপজেলা, ৯মার্চ’২২, বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৮৩), ১০মার্চ’২২, বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩০৫), ১৬মার্চ’ বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৬৮) এছাড়াও বিভিন্ন আলোচনাসভার আয়োজন করা হয়েছে।-বিজ্ঞপ্তি
3 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
4 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
4 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
3 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।