editor

প্রকাশিত: 10:29 PM, April 11, 2022

বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভায় ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত

বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভায় ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত

বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভায় ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথে সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে ও অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করতে ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। খাজাঞ্চী-মাকুন্দা নদী পুনঃখননে ব্যাপক অনিয়ন ও দূর্নীতির অভিযোগের বিষয়টি গূরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে দেখার এবং মেয়াদ উত্তীর্ণ বিশ্বনাথ নতুন ও পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের মাধ্যমে বণিক সমিতিকে গতিশীল করার জোর দাবী উঠে সভায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইসলামী ফাউন্ডেশনের এফএস জামাল উদ্দিন, সাংবাদিক কামাল মুন্না, নবীন সোহেল।
সভায় বক্তারা বিশেষ করে রমজান মাসে বাজার মনিটরিং, দোকানগুলোতে সকল পণ্যের মূল্য তালিকা প্রদর্শনপূর্বক পণ্য বিক্রির পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার, বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি, আশ্রয়ন প্রকল্পে বসবাসের ক্ষেত্রে সেবা গ্রহিতাদের অনিহা, পৌর শহরে কিশোর অপরাধ, অপরিকল্পিত স্ট্যান্ড স্থাপন করে সৃষ্ট যানজট দূর করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোরদাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, সমাজসেবা অফিস সহকারী শামীম আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির